প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চার দিনব্যাপী নাট্যমেলা ২৪ থেকে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শুরু হচ্ছে। মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
কর্মসূচিতে থাকছে প্রতিদিন বিকেল চারটা থেকে টিআইসি গ্যালারিতে তির্যকের ৪০ বছরের স্মারক প্রদর্শনী, বিকেল সাড়ে চারটায় টিআইসি লেক্চার থিয়েটারে বিষয়ভিত্তিক আলোচনা, বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান এবং প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় টিআইসি মিলনায়তনে তির্যকের মঞ্চনাটক পরিবেশনা। এ ছাড়া পথচলার শুরুর দিকের চারজন নাট্যজনকে সম্মাননা জানানো হবে। বিজ্ঞপ্তি।