তৈমুর আলম খন্দকারের এক নির্বাচনী সমন্বয়ককে আটক করল পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী সমন্বয়ক। আজ সোমবার সন্ধ্যায় বাসা থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেন, মনিরুল ইসলাম তাঁর সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী সমন্বয়কের কাজ করছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার বাসা থেকে তাঁকে পুলিশ আটক করছে। ভোটের আগেই পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তাঁর লোকজনকে হয়রানি করছে। তৈমুর আলম অবিলম্বে মনিরুলের মুক্তি দাবি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে জানান, মনিরুল ইসলামকে হেফাজতে ইসলামের নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হেফাজতের নাশকতার চারটি মামলা রয়েছে।