ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল শনিবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে বন্যাকবলিত ২০০ জনের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা এবং এক ডজন মোমবাতি, দেশলাই, খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। কামারজানি বণিক বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ-পূর্ববর্তী আলোচনা সভা হয়। বক্তব্য দেন সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খান, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ জহুরুল ইসলাম, সম্পাদক মহিউল ইসলাম প্রমুখ।