ত্রিতরঙ্গের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উদ্যোগে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সংবাদপাঠ ও উপস্থাপনাবিষয়ক কর্মশালার সপ্তদশ ব্যাচে নিবন্ধন চলছে। চার মাসব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক থাকবেন আবৃত্তিশিল্পী, কবি, সাহিত্যিক, উপস্থাপক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব। আগ্রহী ব্যক্তিদের ২৯ আগস্ট পর্যন্ত প্রতি শুক্রবার
সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে অনুরোধ করা হয়েছে। শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত মুঠোফোনে (০১৮১৯৮৯৩৫৮৯, ০১৬৭০৪৭২২৪১) জানা যাবে। বিজ্ঞপ্তি।