ত্রিবার্ষিক কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটসের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম এতে সভাপতিত্ব করেন। কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুজ্জামান, জেলা স্কাউটসের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা স্কাউটসের কমিশনার পদে শাহজাহান মিঞা, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে জিয়াউল ইসলাম নির্বাচিত হন।