ত্রিশালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে সাত মাসের শিশু নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে সিন্নাতুল নামের সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত শিশুর মা অমি আক্তারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু সিন্নাতুল ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
বাসের যাত্রী অমি আক্তারের কোলে থাকা সাত মাসের শিশু সিন্নাতুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় অমি আক্তারসহ অন্তত ১০ জন আহত হন।
ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগামী একটি বাস দুপুর ১২টার দিকে কাজীর শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী অমি আক্তারের কোলে থাকা সাত মাসের শিশু সিন্নাতুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় অমি আক্তারসহ অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপর মহাসড়কে শত শত মানুষ জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।