ত্রিশালে ভ্যানে ব্যক্তিগত গাড়ির ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈলর কালির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভ্যানচালক সৈয়দ আলী (৪৮) ও ভ্যানের যাত্রী আতিকুল। নিহত সৈয়দ আলী ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের মৃত আবদুল গণির ছেলে। নিহত আতিকুল কাঁচামাল ব্যবসায়ী। তাঁর বাড়ি একই উপজেলার বনগ্রামে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, গভীর রাতে বৈলর কালির বাজার এলাকায় ব্যক্তিগত গাড়িটি পেছন থেকে ব্যাটারিচালিত চলন্ত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক সৈয়দ আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানের যাত্রী আতিকুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।