দর্শকদের চাপে ভেঙে পড়েছে কনসার্টের নিরাপত্তাবেষ্টনী

কনসার্টে দর্শকদের চাপে নিরাপত্তাবেষ্টনী ভেঙে গেছেছবি: জুয়েল শীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিজয় কনসার্টে দর্শকদের চাপে নিরাপত্তাবেষ্টনী ভেঙে গেছে। এতে প্রায় দেড় ঘণ্টা কনসার্ট বন্ধ ছিল।

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ কনসার্টের আয়োজন করে
ছবি: জুয়েল শীল

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ কনসার্টের আয়োজন করে।

কনসার্টে অংশ নিচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড। কনসার্টে নানা বয়সী, বিশেষ করে তরুণ-তরুণীদের বিপুল উপস্থিতি ছিল। দর্শকদের কেউ মাঠের ভেতর, কেউ গ্যালারিতে অবস্থান করছিলেন। গ্যালারিতে বসা দর্শকদের একাংশ মাঠের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে তাঁদের চাপে নিরাপত্তাবেষ্টনী ভেঙে যায়। দর্শকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

দর্শকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিজয় কনসার্টের টিকিট ছিল বিনা মূল্যের। এ জন্য প্রচুর দর্শক হয়েছে। দর্শকের ভিড়ে হুড়োহুড়ি হয়েছিল। তবে এতে কেউ হতাহত হননি।