দশম বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের দেওভোগের ভূঁইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন স্কুলের দশম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান প্রমুখ। বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পিঠা মেলা, চিত্র প্রদর্শনী, শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।