দাউদকান্দিতে ব্যক্তিগত গাড়ি খাদে, শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইছাপুরে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ (২) দাউদকান্দির দৌলতপুর গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

ওই ব্যক্তিগত গাড়ির আরোহী উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, শুক্রবার সকাল থেকে কঠোর বিধিনিষেধের কারণে বৃহস্পতিবার বিকালে ভাড়ায় চালিত একটি ব্যক্তিগত গাড়িতে করে দাউদকান্দির দৌলতপুর গ্রামের চাকরিজীবী মনির হোসেন, তাঁর স্ত্রী খাদিজা আক্তার, দুই বছরের ছেলে আবদুল্লাহ, সাত বছরের ছেলে ফুয়াদ, ভগ্নিপতি রেজাউল করিম ও প্রতিবেশী রেজাউলকে নিয়ে ঢাকায় রওনা দেন।

ব্যক্তিগত গাড়িটি ইছাপুর গ্রামের কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে গেলে আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যায় এবং পাঁচ আরোহী আহত হন। ব্যক্তিগত গাড়ির চালক মো. শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।