দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেলের আরোহী আবদুর রহমান (৩৭) নিহত হয়েছেন। তাঁর বাড়ি তিতাস উপজেলার গোপালপুর গ্রামে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, নিহত আবদুর রহমান একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন, আবদুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।