দাগনভূঞার দুই ইউপির নির্বাচনে বিজয়ী যাঁরা
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ও রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত ২৭ আগস্ট বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম ফলাফল ঘোষণা করেন।
এতে রামনগরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এ কে এম কামাল উদ্দিন। তিনি পেয়েছেন সাত হাজার ২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান উল্লাহ পেয়েছেন ৮৬৭ ভোট। তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন তৃপ্তি রানী ভৌমিক, পারভীন আক্তার ও লুৎফুন নাহার। নয়টি ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আহসান, স্বপন চন্দ্র পাল, সিরাজ উল্লাহ, আকবর হোসেন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. মোজাহিদুল ইসলাম, মো. জামাল উদ্দিন, রফিকুল ইসলাম ও ফজলুল হক। সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বেলায়েত উল্লাহ, দুই সংরক্ষিত নারী সদস্য রিনা হালিমা ও বিউটি আক্তার এবং দুটি সাধারণ ওয়ার্ডে মো. শাহীন আলম ও রফিকুল ইসলাম নির্বাচিত হন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য আমেনা বেগম, সাধারণ ওয়ার্ডে অজি উল্লাহ, মো. হানিফ, মোহাম্মদ আবুল বাশার, হুমায়ুন কবির, আবুল কাসেম, আবুল হাসেম ও মো. মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।