দাগনভূঞার ২১ গ্রামে নতুন বিদ্যুৎসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়নের ২১ গ্রামে নতুন করে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকালে উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মোমারিজপুর উচ্চবিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, মাতুভঁঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইছহাক, ফেনী পবিসের কোষাধ্যক্ষ ইসমাঈল হোসেন, পরিচালক বেলায়েত হোসেন, সাংবাদিক মো. শাহাদাত হোসেন, মোমারিজপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বালাকাত উল্লাহ প্রমুখ।