দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ফরিদপুরের গণমাধ্যমকর্মীরা। গতকাল শনিবার ফরিদপুর প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে এই দাবি তুলে ধরে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল জেলা সদরের বদরপুরে খন্দকার মোশাররফের বাড়ি আফসানা মঞ্জিলে যান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান। এ সময় দাবির সপক্ষে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম প্রমুখ।