দায়িত্ব নিলেন জগন্নাথপুরে সাত ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান ছদরুল ইসলাম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় সাত ইউপির পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সব হিসাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ইউএনও সাজেদুল ইসলাম বলেন, মঙ্গলবার নবনির্বাচিত ৯১ জন জনপ্রতিনিধি দায়িত্বভার গ্রহণ করেছেন।

গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি নবনির্বাচিত সাত চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন। আর ২ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান ইউএনও সাজেদুল ইসলাম।