দিনাজপুরে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে আছে মালবাহী ট্রাক। আজ বুধবার সকালে দিনাজপুর- গোবিন্দগঞ্জ  মহাসড়কের বাজিতপুর বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জ উপ‌জেলায় মালবাহী এক‌টি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে চালকের মৃত্যু হয়। আজ বুধবার ভোররাত চারটার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাকিল আহমেদ (৪০)। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার তাঁতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় চাল‌কের সহকারী আসিফ আলী (২৫) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে নবাবগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন।

পুলিশ জানায়, ট্রাকটি হার্ডবোর্ড নিয়ে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বাজিতপুর বাজারসংলগ্ন ব্রিজে ওঠার আগে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি তখন সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শাকিলের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।