দুই জেলায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ওসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রংপুরে গতকাল শনিবার সাংবাদিক সমাজ মানববন্ধন করেছে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজে গতকাল জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে।
রংপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব ভবনের সামনে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ, সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।
এদিকে রানীশংকৈল ডিগ্রি কলেজে গতকাল জঙ্গিবাদবিরোধী ওই শিক্ষার্থী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ। জঙ্গিবাদবিরোধী সমাবেশের খবর পেয়ে তাৎক্ষণিক উপস্থিত হন সাংসদ ইয়াসিন আলী। পরে সাংসদ তাঁর বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশের সবার এক হয়ে কাজ করার ওপর জোর দেন।