দুই জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে দুই জেলের খোঁজ নেই ছয় দিন ধরে। গত শনিবার ভোরে মহেশখালী পৌর এলাকার সিকদারপাড়ার ফয়েজ উল্লাহর মালিকানাধীন এফবি শারাফাহ আট জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। রোববার ভোরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে সোনাদিয়ার দক্ষিণে সাগরে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন জেলে সাঁতার কেটে কুলে ফিরে এলেও আরও পাঁচ জেলে সাগরে নিখোঁজ হন। পরে রোববার ও সোমবার মহেশখালী চ্যানেলের সোনাদিয়া থেকে ভাসমান অবস্থায় ছবিবর আহমদ, জাগির হোসেন ও জাহাঙ্গীর আলম নামের তিন জেলের লাশ উদ্ধার হলেও বাকি দুই জেলে সোনা মিয়া ও মোহাম্মদ ফোরকান নিখোঁজ রয়েছেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি