দুই দিন ধরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা।
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা লিমিটেডে দুই দিন ধরে উৎপাদন বন্ধ। গোপালপুর-তারাকান্দি তিতাস গ্যাস পাইপলাইনে মেরামতকাজের কারণে কারখানার সব প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে এই কারখানায় পাঁচ দিনের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

যমুনা সার কারখানা ও তিতাস গ্যাস তারাকান্দি স্টেশন সূত্রে জানা গেছে, গোপালপুর-তারাকান্দি তিতাস গ্যাস পাইপলাইনে মেরামতকাজ করার জন্য গতকাল শুক্রবার সকাল ১০টায় কারখানার সব প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়। এ কারণে দুই দিন ধরে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ আছে। আগামী মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন কারখানায় সার উৎপাদন বন্ধ থাকবে।

তিতাস গ্যাস স্টেশন তারাকান্দির ইনচার্জ একরামুল হক বলেন, গোপালপুর-তারাকান্দি তিতাস গ্যাস পাইপলাইনের টাঙ্গাইলের গোপালপুর স্টেশনে মেরামতকাজ করা হবে। তাই গ্যাসের চাপ কম থাকবে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুদীপ মজুমদার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তিতাস গ্যাস পাইপলাইনে মেরামতকাজের জন্য গ্যাসের চাপ না থাকায় গতকাল সকালে সব প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়। তাই কারখানায় সার উৎপাদন বন্ধ আছে। প্ল্যান্ট সচল করে ফের সার উৎপাদনে যেতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।