প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলায় গত শুক্রবার রাতে ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সাদ্দাম হোসেন (২৫) ও আরিফ ব্যাপারী (৩৫)। তাঁদের বাড়ি যথাক্রমে পাথরঘাটা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজাল গ্রামে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শহরের লঞ্চঘাট এলাকার আবদুল বারী আজাদের মালিকানাধীন বরফকল-সংলগ্ন একটি ট্রলার থেকে রাত সাড়ে ১০টার দিকে ইয়াবা বড়িসহ ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ইয়াবা বড়ি ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।