দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে গতকাল শনিবার দুপুরে গোলাম রসুল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নয়ন হোসেন (২০) নামের এক তাঁতশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
শিবগঞ্জ থানার এসআই মাহ্ফুজ আলম বলেন, গোলাম রসুলের বাড়ি শিবগঞ্জের সদাশিবপুর লাইবাটোলা গ্রামে। গোলাম রসুল গত ১০-১২ বছর থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। কানসাট পল্লী বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন পাগলা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, নয়ন হোসেনের বাড়ি উপজেলার কুমির গোয়ালিয়া গ্রামে। পেশায় তাঁতশ্রমিক নয়ন সাত মাস আগে পাশের নগরডোলা গ্রামের নাসিমা খাতুনকে বিয়ে করেন। শুক্রবার রাতে তাঁদের কথা-কাটাকাটি হয়। গতকাল দুপুরে ঘরের মধ্যে নয়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।