প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুর রহমান (৬) ও মনিরা খাতুন (৫) সম্পর্কে চাচাতো ভাইবোন। আসাদুরের বাবার নাম আবদুর সবুর মোল্লা ও মনিরার বাবার নাম মমিনুর মোল্লা। পরিবারের সদস্যরা বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ওই দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে উঠানের পাশের একটি পুকুরে আসাদুর ও মনিরার লাশ ভেসে ওঠে।