দুই সাংবাদিক মারধরের শিকার
মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের বিরুদ্ধে আজ রোববার দুজন সাংবাদিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এতে তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
মারধরের শিকার দুজন হলেন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু আক্তার ও বাংলাদেশ রয়টার্স নামের একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি জাকির হোসেন।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, মারধরের খবর পেয়ে দুই উপপরিদর্শককে (এসআই) পাঠিয়ে ওই দুই সাংবাদিককে উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়েছে।
তিনি কার্যালয়ের ভেতরের শৌচাগার থেকে বের হচ্ছিলেন। এ সময় কার্যালয়ের ভেতর ঢুকে ওই দুই সাংবাদিক তা ভিডিও করেন। এ সময় রেগে গিয়ে হাতাহাতি হয়েছে।
আবু আক্তার ও জাকির হোসেন বলেন, তাঁরা আজ জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণের ব্যাপারে তথ্য নেওয়ার জন্য যান। সেখানে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল কাদের, কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও গাড়িচালক মিলন শেখ তাঁদের মারধর করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় ওই তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।
জানতে চাইলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল কাদের বলেন, তিনি কার্যালয়ের ভেতরের শৌচাগার থেকে বের হচ্ছিলেন। এ সময় কার্যালয়ের ভেতর ঢুকে ওই দুই সাংবাদিক তা ভিডিও করেন। এ সময় রেগে গিয়ে হাতাহাতি হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মুনসুর আলম খান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের জন্য আলোচনা হয়েছে। অভিযোগ তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।