দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারে দুই গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলা শহরের বড় রাউতা কলেজপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের সামসুল আলম শেখ (৬০) ও শহিদুল ইসলাম (৩৮)। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার পর গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।