দুদিনের ব্যবধানে ময়মনসিংহে একই স্থানে বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনটি গৌরিপুর স্টেশনে ঢুকতেই একটি বগি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনটি গৌরিপুর স্টেশনে ঢুকতেই একটি বগি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরিপুরে গত দুদিনের ব্যবধানে একই স্থানে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার পর আজ শুক্রবার বিকেলেও একই স্থানে আরেকটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এখন ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গৌরিপুর স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রেন গৌরিপুর স্টেশনে প্রবেশের সময় বিকেল ৫টা ২০ মিনিটে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিজয় এক্সপ্রেস, ভৈরব লোকালসহ অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারে ময়মনসিংহ থেকে ট্রেন আসবে।