দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মা ও তাঁর ৬ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুই সদস্যের এ মৃত্যুর ঘটনা ঘটে।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মা হলেন উপজেলার আলোহালী গ্রামের ইউনুস আলীর স্ত্রী পাপিয়া খাতুন (৩৫) ও তাঁর ৬ বছরের শিশুকন্যা সোনালী খাতুন।

পুলিশ ও পাপিয়ার পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পাপিয়া ও তাঁর শিশুকন্যা বাসার গোসলখানায় বৈদ্যুতিক মোটরের পাম্পের সাহায্যে পানি তুলে গোসল করছিলেন। পানি তোলা শেষে ভেজা হাতে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গেলে প্রথমে পাপিয়া খাতুন এবং মাকে জড়িয়ে ধরলে শিশুকন্যা সোনালী খাতুনও বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্বত্যরত চিকিৎসক মা-মেয়ে দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।