দুর্ঘটনা রোধে কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার লালমনিরহাটে আলোচনা সভা, শোভাযাত্রা ও কর্মশালার আয়োজন করা হয়। সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এলজিইডি ও নিরাপদ সড়ক চাই যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। দুপুরে চিত্রনায়কইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে লালমনিরহাট জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে এখানেই গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ চালক অংশ নেন।