রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বলেছেন, ‘সারা বিশ্বের চিনিকল লাভ করে। বাংলাদেশের চিনিকল কেন লোকসান করে? চিনিকল রক্ষার জন্য আখের ছোবড়া কাজে লাগাতে হবে। কারখানা আধুনিকায়ন করতে হবে। আর কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে হবে। তাহলে চিনিকল লাভ করবে। এই বিষয়গুলো নিয়ে আমি আবারও সংসদে কথা বলব। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়গুলো শুনবেন।’
মঙ্গলবার সকালে রাজশাহী চিনিকল শ্রমিক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে হোসেন এসব কথা বলেন।
চিনিকলের শ্রমিকদের রক্ষা করার দাবি জানিয়ে সাংসদ ফজলে হোসেন বলেন, ‘শ্রমিকদের মেরে ফেলার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। আজ চিনিকলের শ্রমিকেরা ঠিকমতো বেতন পান না। তাঁদের জীবন চলে কীভাবে।’
সাংসদ ফজলে হোসেন শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, ‘আমি সাংসদ থাকলেও শ্রমিকদের পাশে আছি, এমপি না থাকলেও আছি। আমরা চিনিকল রক্ষায় শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি দেব।’
পরে সাংসদ ফজলে হোসেন রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সেলিমের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আবদুস সেলিম তাঁকে দেশের অন্যান্য চিনিকলের চেয়ে রাজশাহী চিনিকল অনেক ভালো অবস্থানে আছে বলে জানান।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবর রহমান। এতে বক্তব্য দেন রাজশাহী আখচাষি কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী, রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মেসবাউল ইসলাম প্রমুখ।
চিনিকলের শ্রমিকদের রক্ষা করার দাবি জানিয়ে সাংসদ ফজলে হোসেন বলেন, ‘শ্রমিকদের মেরে ফেলার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। আজ চিনিকলের শ্রমিকেরা ঠিকমতো বেতন পান না। তাঁদের জীবন চলে কীভাবে।’
সাংসদ ফজলে হোসেন শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, ‘আমি সাংসদ থাকলেও শ্রমিকদের পাশে আছি, এমপি না থাকলেও আছি। আমরা চিনিকল রক্ষায় শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি দেব।’
পরে ফজলে হোসেন রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সেলিমের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আবদুস সেলিম তাঁকে দেশের অন্যান্য চিনিকলের চেয়ে রাজশাহী চিনিকল অনেক ভালো অবস্থানে আছে বলে জানান।