দুষ্টু দুষ্টু ছেলেগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে শৈশবজীবন মানেই দুরন্তপনা। সময় পেলেই শিশু-কিশোরেরা মেতে ওঠে দুরন্তপনায়। মিষ্টি কিছু দুষ্টুমিতে। এই সমবয়সী চার শিশু তেমনই চঞ্চল। সমবয়সী এই কিশোরেরা হচ্ছে রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, নাজমুল ও শাকিবুল ইসলাম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে তারা। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বাড়ি থেকে তাদের স্কুলের দূরত্ব দেড় কিলোমিটার। কখনো স্কুলে যাওয়া-আসার পথে, কখনোবা বাড়ি থেকে হুটহাট বেরিয়ে দুরন্তপনায় মেতে ওঠে তারা। ছবিগুলো আজ বৃহস্পতিবার সকালে নিশ্চিন্তপুর গ্রাম থেকে তোলা হয়েছে।

পথের ধারে হেলে পড়া পাকুড়গাছে উঠে আনন্দে মেতেছে চার শিশু।
পথের ধারে হেলে পড়া পাকুড়গাছে উঠে আনন্দে মেতেছে চার শিশু।
দুষ্টুমি আর কাকে বলে!
দুষ্টুমি আর কাকে বলে!
একজন ঝুলছে। আরেকজন মজা দেখছে।
একজন ঝুলছে। আরেকজন মজা দেখছে।
গাছ থেকে লাফ দিয়ে নামার দুরন্তপনায় মেতেছে তারা।
গাছ থেকে লাফ দিয়ে নামার দুরন্তপনায় মেতেছে তারা।
মেঠোপথে হাতের ওপর ভর করে খেলা দেখাচ্ছে এক শিশু।
মেঠোপথে হাতের ওপর ভর করে খেলা দেখাচ্ছে এক শিশু।