দেড় বছর পর চবি আর্ট গ্যালারির দরজা খুলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সময়, স্মৃতি, অস্তিত্ব’ শিরোনামে প্রদর্শনী দেখছেন দর্শকেরা। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে
ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন হলো মঙ্গলবার। আট শিল্পীর এ প্রদর্শনীর মাধ্যমে দীর্ঘদিন পর খুলল আর্ট গ্যালারির দরজা।

করোনা সংক্রমণের কারণে গত দেড় বছর কোনো প্রদর্শনীই হয়নি এ গ্যালারিতে। তাই এ প্রদর্শনী নিয়ে সবাই উচ্ছ্বসিত। এটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বেনু কুমার দে। ইনস্টিটিউটের সভাপতি প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কে এম আবদুল কাইয়ূম, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।