ধরমপাশায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রেজাগীর আলম (৫৫)।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা রেজাগীর আলমের নামে নেত্রকোনার পারিবারিক আদালতে ২০১৭ সালে একটি মামলা হয়। সেই মামলায় আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। রোববার রাত দুইটার দিকে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।