ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৩ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের পর আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শনিবার দুপুরে শিক্ষক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলিম। ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শিক্ষকদের অবরুদ্ধ করা, ফেসবুকে শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে এবং জড়িত প্রশিক্ষণার্থীদের শাস্তির দাবিতে ৬ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে আসছে শিক্ষক সমিতি।