ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নোয়াবন্দ গ্রামের শয়তানখালী খালে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম তারিক মিয়া। সে একই গ্রামের কৃষক আবদুর রশিদের ছেলে।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে তারিক মিয়া হাঁটতে হাঁটতে নিজ বাড়ির পেছনে শয়তানখালী খালের পানিতে পড়ে যায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে খালের পানি থেকে তারিককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।