ধর্ষণচেষ্টার ঘটনা কাউকে না বলতে শিশুকে দেওয়া হয় ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণচেষ্টা
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষকের নামে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানায় মামলাটি হয়। ধর্ষণচেষ্টার ঘটনাটি কাউকে না বলতে শিশুটির হাতে ১০ টাকা ধরিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মাহমুদুল হাসান ওরফে আলামিন (৪০)। তিনি একটি কিন্ডারগার্টেনে পড়ান।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ শিশুকে প্রাইভেট পড়ান মাহমুদুল। ভুক্তভোগী শিশুটি তাঁর কাছে পড়ে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই শিশুকে ছাড়া সবাইকে ছুটি দিয়ে দেন তিনি। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি কাউকে না বলা জন্য তিনি ওই শিশুর হাতে ১০ টাকা ধরিয়ে দেন। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি বলে দেয়। রাতে মেয়েকে নিয়ে থানায় গিয়ে মামলার আবেদন করেন বাবা। পুলিশ আজ সেটি মামলা হিসেবে গ্রহণ করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিশুর বাবা মামলা করেছেন। অভিযুক্ত ওই শিক্ষকের স্ত্রী-সন্তান রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।