ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গত শুক্রবার ওই শিক্ষককে শহরের একটি আবাসিক হোটেল থেকে আটক করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, রোয়াংছড়ি উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী বান্দরবান শহরে বেড়াতে এসেছিল। শহরে তার সঙ্গে বিদ্যালয়ের এক শিক্ষকের দেখা হয়। পরে একটি হোটেলে ছাত্রীকে নিয়ে যান শিক্ষক। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার মামলার পর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।