নওগাঁয় মহাসড়ক থেকে একজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ-রাজশাহী মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে নওগাঁর মান্দা উপজেলার চেয়ারম্যানের মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আজ ভোরে চেয়ারম্যানের মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ওপর একটি লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশের ওপর দিয়ে যানবাহন চলাচল করায় তা ক্ষতবিক্ষত হয়ে গেছে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।