নকলা পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রই আ.লীগের মনোনয়ন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান

শেরপুরের নকলা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি নকলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

গতকাল শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে দেশের ৬৪ পৌরসভার জন্য নৌকা প্রতীকের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে নকলা পৌরসভার মেয়র পদে হাফিজুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ মেয়র পদে হাফিজুর রহমানের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য দলের ৯ জন নেতা তৃণমূলের সমর্থন পেতে আবেদন করেন। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁদের সবার নাম প্যানেল করে প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়। পরে গতকাল শনিবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড হাফিজুর রহমানকে চূড়ান্তভাবে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।