নড়াইল মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল বুধবার নড়াইল মুক্ত দিবস পালন করা হয়েছে। সকালে শহরের পুরোনো বাসটার্মিনাল চত্বরের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, জেলা জজকোর্ট সংলগ্ন চিত্রা নদীর পাড়ে নির্মিত বধ্যভূমি ও পানি উন্নয়ন বোর্ডের গণকবরে পুষ্পমাল্য অর্পণ করেন সব শ্রেণি-পেশার মানুষ। এ উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এমএম গোলাম কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক। এখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গাফফার খান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার আবদুল কাদের, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।