নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর নবম দ্বিবার্ষিক-বার্ষিক জেলা সম্মেলন শেষে নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। উদ্বোধনের পর শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। বক্তব্য দেন মেয়র মহম্মদ আলী চৌধুরী, অধ্যাপক আবদুল মোতালেব, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা। সুনীল কুমার বিশ্বাসকে সভাপতি, আজিজুল হাসান খোকাকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।