প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এম শাকিল হোসেনকে সভাপতি ও মাহমুদুল হাসান আসিফকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শাহরিয়ার সোহাগ, সহসাধারণ সম্পাদক মাহমুদা মিতুল, সাংগঠনিক সম্পাদক অন্তর আলী, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক রাসেল মার্ডি, সমাজকল্যাণবিষয়ক ইমামুল বাকের প্রমুখ।