নতুন ঘরে বীরাঙ্গনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বীরাঙ্গনা রবিদাস ফুলমতি (৭৩) গতকাল বুধবার নতুন টিনসেড ঘরে উঠেছেন। এখন থেকে তিনি পাঁচ ছেলে ও নাতি-নাতনি নিয়ে এই ঘরে থাকবেন। গত সোমবার রবিদাস ফুলমতিকে একটি নতুন টিনসেড ঘর, একটি গাভি ও নগদ টাকা দেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।
উত্তরপাড়া গ্রামের মৃত কুশিরাম রবিদাসের স্ত্রী ফুলমতি দীর্ঘদিন ধরে উপজেলা শহরে রাস্তার ধারে একচালা খড়ের ঘরে বসবাস করছিলেন। তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। চলতি বছরের ১৪ মার্চ মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৩তম সভায় রবিদাস ফুলমতিসহ মোট ২৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। স্বীকৃতি পাওয়ার পর তাঁকে এসব দেওয়া হয়।
ঘরে উঠে রবিদাস ফুলমতি নিজের ভাষায় বললেন, ‘থাক্যার নতুন ঘর, গরু (গাভি) ও নগদ ট্যাকা পানো। একন মরি যায়াও শানতি পামো।’