নতুন জামা কাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামাকাপড় বিতরণ করেছে প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভা। গতকাল সকালে স্থানীয় পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি রোজিটি নাজনীন চৈতী। প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজীব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা উম্মে জাহান উর্মি, নাসিমা রেজা শাহ্ প্রমুখ। বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘আমরা নিজেরা এবার ঈদে নতুন কাপড় পরব না। সেই টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৮৫টি পোশাক কিনেছি। এসব তাদের মাঝে বিতরণ করে ভালো লাগছে।’ সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি