নতুন পরিচালক পেল চমেক হাসপাতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।