নদী-খাল রক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল হলো ধান-নদী-খালের দেশ। এখানের পরিবেশ টিকে আছে এই তিনকে কেন্দ্র করে। বর্তমানে নদী, খাল ও জলাশয় দূষণ, ভরাট ও দখলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। নাগরিক, প্রশাসনসহ সবাইকে নদী-খাল-জলাশয় রক্ষায় এগিয়ে আসতে হবে। বরিশালের পরিবেশ উন্নয়নে নদী-খাল-জলাশয়ের সুরক্ষা ও জনস্বার্থ কার্যক্রমের আইনি পর্যালোচনা শীর্ষক পরিবেশবিষয়ক সম্মিলনে এসব কথা বলেন পরিবেশবিদ ও বিশিষ্ট নাগরিকেরা। গতকাল শনিবার দুপুর ১২টায় নদী-খাল বাঁচাও আন্দোলনের আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ওই সম্মিলন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেয় জেলা প্রশাসন।