নবনির্মিত ভবন থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা নগরের বজ্রপুর এলাকায় নবনির্মিত একটি ভবন থেকে আজ শুক্রবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা ছয়টার দিকে ভবনের বেসমেন্টে লাশটি পাওয়া যায়। লাশটি বেসমেন্টের পানিতে ভাসছিল।
ওই ব্যক্তির নাম অরূপ কর্মকার (৪২)। তিনি বজ্রপুর এলাকার ধনঞ্জয় কর্মকারের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বজ্রপুর ইউসুফ হাইস্কুলের পাশে নবনির্মিত একটি ভবনের বেসমেন্টে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা জড়ো হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, ‘মৃত্যুর কারণ এখনো জানতে পারিনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অরূপ মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।’