নবাবগঞ্জে আরও তিনজনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত সপ্তাহে তাঁরা ঢাকা থেকে বাড়িতে যান। এ নিয়ে নবাবগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে।
জানা গেছে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের গ্রামের বাড়ি উপজেলার নয়নশ্রী ইউনিয়নে। আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় বসবাস করতেন। গত সপ্তাহে তাঁরা গ্রামের বাড়িতে আসেন। গত শনিবার তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গতকাল রোববার রাতে তাঁদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে ৭ জন সুস্থ হয়েছেন। পাঁচজন হোম কোয়ারেন্টিনে আছেন। বাকি ছয়জন রাজধানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।