প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক অলীউল আলম এতে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু, আওয়ামী লীগের নেতা আবদুল জলিল, চাপিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৭০ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।