নরসিংদীতে করোনায় পুলিশ পরিদর্শকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আসাদুজ্জামান
ছবি: সংগৃহীত

নরসিংদীতে করোনাভাইরাসের সংক্রমণে মো. আসাদুজ্জামান (৫৬) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মো. আসাদুজ্জামান এক বছর ধরে নরসিংদী পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়।

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন আসাদুজ্জামান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।