নলকূপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর চরাঞ্চলে প্রতিবন্ধীদের মধ্যে গতকাল বুধবার নলকূপ বিতরণ করা হয়েছে। নাটুয়াপাড়া কলেজগেটে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার। সংস্থার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ফজলুল হক ও কৃষকলীগের নেতা নুরুল ইসলাম, মোজাহারুল ইসলাম প্রমুখ। ২৭ জন প্রতিবন্ধীকে নলকূপ দেওয়া হয়।