নলছিটিতে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে গাছচাপায় সাহেদ হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাহেদ নিজেও গাছের ব্যবসা করতেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামে এ ঘটনা ঘটে।

সাহেদ ওই ইউনিয়নের ডোবরা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও খুলনা গ্রামের বাসিন্দা রুমান খান বলেন, সকাল নয়টার দিকে এলাকায় আগে থেকে কিনে রাখা গাছ কেটে আনতে যান সাহেদ। গাছ কাটার সময় টানা দেওয়া রশি ছিঁড়ে গাছ পড়ে যায়। সাহেদ সেই গাছের নিচে চাপা পড়েন।

একই এলাকার শ্রমিক আজাহার উদ্দিন বলেন, বুকে চাপ পড়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সাহেদের। পরে তাঁকে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাহেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।